আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাতিফ প্রদেশের আল আওয়ামিয়্যাহ অঞ্চলে অবস্থিত ‘রামযি মুহাম্মাদ জামালে’র কর্মস্থলে হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় স্থানান্তরিত করেছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী এ ব্যক্তিত্ব গত বছরে মদিনায় মসজিদুন নববী (স.) এর পাশে শিয়াদের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গতবছর সৌদি আরবের (কথিত) সৎকাজের নির্দেশ দান কারী ও অসৎকাজ হতে বাধা প্রদানকারী কমিটির উগ্র সদস্যরা মসজিদে নববী (স.) এর পাশে হাজার হাজার যিয়ারতকারী শিয়াদের উপর হামলা চালিয়ে একটি রক্তাক্ত দৃশ্যের অবতারণা ঘটায়। উল্লেখ্য যে, বিগত ক’য়েক মাসে মদিনায় সংঘটিত ঘটনার প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণের অপরাধে ৩৫ জন শিয়া ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 193650
সৌদি সংবাদ সূত্রের বরাত দিয়ে জানা গেছে কাতিফ প্রদেশের এক সক্রিয় শিয়া কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।